চিলির বিপক্ষে বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ইনজুরিতে পড়েছেন ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার।
তবে কলম্বিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগেই নেইমার পুরোপুরি ফিট হয়ে উঠবেন বলে জানিয়েছেন দলটির কোচ লুইস ফেলিপ্পে স্কলারি।
চিলির সঙ্গে খেলার সময় বেশ কয়েকবার প্রতিপক্ষের ট্যাকলসের মুখোমুখি হতে হয় নেইমারকে।
নির্ধারিত ৯০ এবং অতিরিক্ত ৩০ মিনিট খেলে ইনজুরিগ্রস্ত হয়ে পড়েন এ ব্রাজিলিয়ান তারকা। তবে কোয়ার্টার ফাইনালের আগেই নেইমার পুরোপুরি ফিট হয়ে উঠবেন বলে আশাবাদী কোচ লুইস ফেলিপ্পে স্কলারি। ব্রাজিলের হয়ে এই বিশ্বকাপে সর্বোচ্চ ৪টি গোল করেছেন নেইমার।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: