খেলা

কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

ফ্রান্স
ফ্রান্স

নাইজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। দুর্দান্ত লড়াই করেও গোলের সুযোগ কাজে লাগাতে না পারায় হেরেই এবারের মতো বিশ্বকাপ শেষ নাইজেরিয়ার। এদিকে, এ জয়ে স্বস্তিতে গত বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়া লা ব্লুজরা।

এর আগে মাত্র একবারই নাইজেরিয়ার মুখোমুখি হয়েছিল ফ্রান্স। তবে ২০০৯ সালের সে ম্যাচে ১-০ গোলে হেরে যায় ৯৮ এর বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বে দুর্দান্ত ফুটবল খেলা ফ্রান্স এ ম্যাচে নামে ফেবারিট হয়েই।

ফ্রেঞ্চ স্কোয়াডে ছিলেন অলিভিয়ের জিরু, করিম বেনজেমার মত ফরোয়ার্ড। তারপরও প্রথমার্ধে বারবার আক্রমণে যায় নাইজেরিয়ান অ্যাটাকাররা।

ম্যাচের ১৯ মিনিটে লিড নিতে পারত নাইজেরিয়া। তবে অফসাইডে থাকার কারণে বাতিল হয়ে যায় ইমানুয়েল এমিনিকের গোল। মাঝমাঠের নিয়ন্ত্রণ নিয়ে আক্রমণে যায় লা ব্লুজরা। তবে জাল খুঁজে পায়নি তাদের শট। গোলশূণ্য থেকে টানেলে ফেরে দুদল।

দ্বিতীয়ার্ধে আক্রমণের পরিবর্তে মিডফিল্ডের দখল নিতে ব্যস্ত থাকে দুই দল। ৬৯ মিনিটে আক্রমণে যায় ফ্রান্স। তবে নাইজেরিয়ান গোলকীপার বাধা হয়ে দাঁড়ায় ডেঞ্জারম্যান বেনজেমার সামনে। ৭৬ মিনিটে দুর্ভাগ্য সঙ্গী হয় লা ব্লুজদের। বারে লেগে ফিরে আসে বল বল।

এর ঠিক মিনেট তিনেক পর কাঙ্খিত গোলের দেখা পায় ফ্রান্স। পল পগবার হেড স্বস্তি ছড়ায় ফ্রেঞ্চ শিবিরে। ইনজুরি টাইমে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন জর্দান ইয়োবো।

নিশ্চিত হয় ফ্রান্সের কোয়ার্টার ফাইনাল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ