আন্দ্রে শার্লে ও মেসুত ওজিলের গোলে আলজেরিয়াকে হারিয়ে টানা নবম বারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠল জার্মানি। নির্ধারিত ৯০ মিনিটের খেলা গোলশূন্য ড্র হলে, অতিরিক্ত সময়ের খেলায় আলজেরিয়াকে ২-১ গোলে হারায় ঈগলরা। সেমিফাইনালে, আগামী ৪ জুলাই ফ্রান্সের মুখোমুখি হবে জার্মানরা।
নকআউট পর্ব থেকে কোয়ার্টার ফাইনালের পথে এখন পযর্ন্ত বড় কোন অঘটন না ঘটলেও, প্রতিটি ম্যাচের ছোট দলের বিপক্ষে ফেভারিটদের দিতে হয়েছে কঠিন পরীক্ষা। আলজেরিয়ার বিপক্ষে জামার্নী ফেভারিট হলেও যে কোনো অঘটনই ঘটতে পারে আন্ডারডগ দলটি।
৪-৫-১ ফর্মেশনে ডিফেন্সিভ খেলে কাউন্টার অ্যাটাকে যাওয়ার ট্যাকটিসটা ভালই কাজে লাগিয়েছেন আলজেরিয়া কোচ। গোলের সুযোগও এসেছিল ডেজার্ট ফক্সদের। তবে নুয়্যারের কাছে ভেস্তে যায় সব আক্রমন।
আক্রমণে ছিল জার্মানরাও। তবে কাঙ্খিত গোলে দেখা পাচ্ছিল না মুলার- গোলজেরা।
দ্বিতীয়ার্ধে আক্রমণাত্বক হয়ে উঠে ঈগলস ফরোয়ার্ডরা। তবে আলজেরিয়া গোলরক্ষক হতাশ করেন মুলারকে। ৯০ মিনিটের খেলা নিষ্পত্তি না হওয়া ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে।
তবে অতিরিক্ত সময়েই বাজিমাত করল জার্মানী। বদলি খেলোয়াড় আন্দ্র শার্লে গোলে নিশ্চিত হয় ঈগলদের জয়। এরপর আন্দ্রে শার্লে সঙ্গে দারুন বোঝাপড়া থেকে গোল করেন মেসুত ওজিল।
অতিরিক্ত সময়ের ইনজুরি টাইমে একটি গোল শোধ করে আলজেরিয়া মিডফিল্ডার জাবু। আরো একটি অঘটনের কাছ থেকে রক্ষা পেল হট ফেভারিটরা। শার্লে ও ওজিলের গোলে ভর করে কোয়ার্টার ফাইনালে উঠে গেল জার্মানি।