খেলা

শুক্রবার শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনাল

বিশ্বকাপ
বিশ্বকাপ

শুক্রবার থেকে শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনাল আর শেষ ষোলোর লড়াই শেষে, নিশ্চিত হয়ে গেছে কোয়ার্টার ফাইনালের ৮ দল। ব্রাজিল, কলম্বিয়া, নেদারল্যান্ডস, কোস্টারিকা, ফ্রান্স, জার্মানির পর শেষ দুই দল হিসেবে কোয়ার্টার ফাইনালের টিকেট কেটেছে আর্জেন্টিনা ও বেলজিয়াম। সব গ্রুপ চ্যাম্পিয়নই উঠেছে শেষ আটে।

গ্রুপ পর্বের মতো কোনো অঘটন ঘটেনি রাউন্ড অফ সিক্সটিনে। সবগুলো ম্যাচে জয় পেয়েছে, গ্রুপ চ্যাম্পিয়নরাই। তবে কোয়ার্টার ফাইনালে যাওয়ার পথটা, সহজ ছিলো না কারো জন্যই।

বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি হবে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স ও জামার্নি।

দুর্দান্ত লড়াই করা নাইজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে, কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে, ১৯৯৮ সালের চ্যাম্পিয়ন ফ্রান্স। অন্যদিকে, অতিরিক্ত সময়ে, আন্দ্রে শার্লে ও মেসুত ওজিলের গোলে, আলজেরিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে, টানা নবমবারের মত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে, উঠেছে তিনবারের চ্যাম্পিয়ন জার্মানি।

দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে, কলম্বিয়ার মুখোমুখি হবে পাঁচবারের চ্যাম্পিয়ন স্বাগতিক ব্রাজিল।

টাইব্রেকারে গোলরক্ষক জুলিও সিজারের দুর্দান্ত দুটি সেইভে চিলিকে ৩-২ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে শেষ আটের টিকেট পায় সেলেকাওরা। এদিকে, জেমস রড্রিগেজের জোড়া গোলে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া।

তৃতীয় কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের মুখোমুখি হবে দুবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

অতিরিক্ত সময়ে মেসির পাসে ডি মারিয়ার গোলে, সুইজারল্যান্ডকে ১-০ ব্যবধানে হারিয়ে স্নায়ুক্ষয়ী জয় পায় আর্জেন্টিনা। এদিকে, অতিরিক্ত সময়ের গোলে জয় পায় বেলজিয়ামও। যুক্তরাষ্ট্রকে ২-১ গোলে হারিয়ে, শেষ আটে পৌঁছে ডার্ক হর্সরা।

আর চতুর্থ কোয়ার্টার ফাইনালে কোষ্টারিকার প্রতিপক্ষ তিনবারের রানার্সআপ নেদারল্যান্ডস।

মেক্সিকোর বিপক্ষে শেষ সাত মিনিটের দুই গোলে ২-১ ব্যবধানের নাটকীয় জয়ে শেষ আট নিশ্চিত করে নেদারল্যান্ডস। আর গ্রিসকে টাইব্রেকারে ৫-৩ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকেট পায় মধ্য আমেরিকার দেশ কোস্টারিকা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ