শুত্রবার মধ্যরাত ২টা থেকে বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল শুরু হচ্ছে। শেষ ষোলোর লড়াই শেষে নিশ্চিত হয়ে গেছে কোয়ার্টার ফাইনালের আট দল। ব্রাজিল, কলম্বিয়া, নেদারল্যান্ডস, কোস্টারিকা, ফ্রান্স, জার্মানির পর, শেষ দুই দল হিসেবে, কোয়ার্টার ফাইনালের টিকেট কেটেছে, আর্জেন্টিনা ও বেলজিয়াম।
সব গ্রুপ চ্যাম্পিয়নই উঠেছে শেষ আটে। প্রথম দিনে শেষ চারের লড়াইয়ে রাতে মুখোমুখি হচ্ছে ফ্রান্স-জার্মানি আর ব্রাজিল-কলম্বিয়া।
গ্রুপ পর্বের মতো কোনো অঘটন ঘটেনি রাউন্ড অফ সিক্সটিনে। সবগুলো ম্যাচে জয় পেয়েছে গ্রুপ চ্যাম্পিয়নরাই। তবে কোয়ার্টার ফাইনালে যাওয়ার পথটা, সহজ ছিলো না কারো জন্যই।
বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালেই, মুখোমুখি হবে, সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন, ফ্রান্স ও জামার্নি।
দূর্দান্ত লড়াই করা নাইজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে, কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে, ১৯৯৮ সালের চ্যাম্পিয়ন ফ্রান্স।
এদিকে, অতিরিক্ত সময়ে, আন্দ্রে শার্লে ও মেসুত ওজিলের গোলে, আলজেরিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে, টানা নবমবারের মত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে, উঠেছে তিনবারের চ্যাম্পিয়ন জার্মানি।
দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে, কলম্বিয়ার মুখোমুখি হবে, পাঁচবারের চ্যাম্পিয়ন, স্বাগতিক ব্রাজিল।
টাইব্রেকারে, গোলরক্ষক জুলিও সিজারের দূর্দান্ত দুটি সেইভে, চিলিকে ৩-২ গোলে হারিয়ে, প্রথম দল হিসেবে শেষ আটের টিকেট পায় সেলেকাওরা।
এদিকে, জেমস রড্রিগেজের জোড়া গোলে, দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে, প্রথমবারের মত কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে, দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া।
তৃতীয় কোয়ার্টার ফাইনালে, বেলজিয়ামের মুখোমুখি হবে, দুবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
অতিরিক্ত সময়ে মেসির পাসে ডি মারিয়ার গোলে, সুইজারল্যান্ডকে ১-০ ব্যবধানে হারিয়ে, স্নায়ুক্ষয়ী জয় পায় আর্জেন্টিনা।
এছাড়া, অতিরিক্ত সময়ের গোলে জয় পায় বেলজিয়ামও। যুক্তরাষ্ট্রকে ২-১ গোলে হারিয়ে, শেষ আটে পৌঁছে ডার্ক হর্সরা।
আর চতুর্থ কোয়ার্টার ফাইনালে, কোষ্টারিকার প্রতিপক্ষ তিনবারের রানার্সআপ নেদারল্যান্ডস।
মেক্সিকোর বিপক্ষে শেষ সাত মিনিটের দুই গোলে ২-১ ব্যবধানের নাটকীয় জয়ে শেষ আট নিশ্চিত করে নেদারল্যান্ডস।
আর, গ্রিসকে টাইব্রেকারে ৫-৩ গোলে হারিয়ে, প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকেট পায়, মধ্য আমেরিকার দেশ কোস্টারিকা।