সাকিব আল হাসানকে দেশে ফিরে আসার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার রাতে এ নির্দেশ দেয় বিসিবি।
অনাপত্তিপত্র ছাড়াই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলতে যাওয়ায় বিসিবি এ নির্দেশ দেয় তাকে। ফলে সংশয় রয়েছে সিপিএলে এই বাংলাদেশি অলরাউন্ডারের খেলা নিয়ে।
এর আগে, বুধবার ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া সিপিএলে অংশ নিতে বাংলাদেশ ছাড়েন সাকিব আল হাসান। আগামী ৭ জুলাই সাকিব সম্পর্কে বিসিবির সিদ্ধান্ত জানাবে।
এদিকে, আগস্টে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। সাকিবকে দেশে ফিরে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে বলেছে বিসিবি।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: