খেলা

চতুর্থবারের মতো সেমিফাইনালে জার্মানি

জার্মানি
জার্মানি

ফ্রান্সকে হারিয়ে টানা চতুর্থবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠলো জার্মানি। ১২ মিনিটে ম্যাটস হামেলসের দেয়া একমাত্র গোলে শেষ চারে উঠলো তিনবারের চ্যাম্পিয়ন জার্মানি।

পুরো ম্যাচেই ছিলো আক্রমন আর পাল্টা আক্রমন। জার্মানি যেমন চেষ্টা করেছে লিড বাড়িয়ে নিতে। তেমনি ফ্রান্সও চেষ্টা করেছে খেলায় ফিরতে। তবে সুযোগ কাজে লাগাতে না পারায় সমতায় ফিরতে পারেনি ফরাসিরা।

শেষদিকে করিম বেনজেমার শট ম্যানুয়াল নুয়্যার ফিরিয়ে দিলে বাড়ি ফেরা নিশ্চিত হয়ে যায় ১৯৯৮ এর চ্যাম্পিয়নদের।

কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচেই মুখোমুখি দুই ইউরোপিয়ান জায়ান্ট জার্মানি ও ফ্রান্স। শুরু থেকেই অ্যাটাকিং ফুটবল উপহার দেয় দুদল। ১২ মিনিটে গোলের দেখা পেয়ে যায় জার্মানি। টনি ক্রুসের ফ্রিকিক থেকে দুর্দান্ত হেডে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটদের লিড এনে দেন ম্যাটস হামেলস।

একবার জার্মানির আক্রমন তো পরক্ষণেই প্রতি আক্রমন ফ্রান্সের। তবে জালের ঠিকানা খুঁজে পাননি ভালবুয়েনা আর করিম বেনজেমারা। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় জার্মানি।

ম্যাচের ৫১ শতাংশ বল দখলে ছিলো জার্মানির। তবে গোলমুখে আক্রমনে এগিয়ে ছিলো ফ্রান্স।

লিড বাড়িয়ে নেয়ার চেষ্টা চালালেও সেটা হয়ে ওঠেনি টনি ক্রুস, থমাস মুলার ও আন্দ্রে শার্লের।

আর একেবারে শেষ মুহুর্তে করিম বেনজেমার শট অসাধারণ দক্ষতায় জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নুয়্যার ফিরিয়ে না দিলে হয়তো বা খেলা গড়াতে পারতো অতিরিক্ত সময়ে।

রেফারির শেষ বাঁশিতে টানা চতুর্থ বারের মতো সেমিফাইনালে ওঠার কৃতিত্ব দেখায় জার্মানি। এ নিয়ে তিনবার বিশ্বকাপজয়ী জার্মানী ২০টি আসরের মধ্যে ১৩ বারই উঠেছে সেমিফাইনালে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ