খেলা

বিশ্বকাপ থেকে ছিটকে পড়লেন নেইমার

নেইমার
নেইমার

হেক্সা বিশ্বকাপ জয়ের স্বপ্নপূরণে লক্ষ্যে বড় ধাক্কা খেলো পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে পড়লেন ব্রাজিলের মূল ফরোয়ার্ড নেইমার। দলের চিকিৎসক নিশ্চিত করেছেন, এবারের বিশ্বকাপে আর খেলতে পারবেন না ২২ বছর বয়সী এই সুপারস্টার।

কে জানতো হেক্সা জয়ের মিশনে ব্রাজিলের জন্য অপেক্ষা করছে বড় ধরনের দুঃসংবাদ। শনিবার, কোয়ার্টার ফাইনালের ম্যাচে, বড় ধরনের ইনজুরিতে পড়েন ব্রাজিলের প্লেমেকার নেইমার।

ম্যাচ শেষের মাত্র দুই মিনিট আগে, কলম্বিয়ান ডিফেন্ডার হুয়ান ক্যামিলো জুনিগার হাঁটুর আঘাতে পিঠে ব্যাথা পান ব্রাজিলের এ স্কোরার। স্ট্রেচারে করে ফোর্তালেজা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। আগের ম্যাচের মতো এবারও ফাউলের ঘটনা চোখেই পড়েনি রেফারির।

ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমা জানিয়েছেন, পরীক্ষা করে দেখা গেছে মেরুদন্ডের তৃতীয় কশেরুকায় ভাঙন দেখা গেছে নেইমারের। অপারেশনের প্রয়োজন না হলেও সুস্থ হতে কয়েক সপ্তাহ পূর্ণ বিশ্রাম প্রয়োজন হতে পারে। ফলে ৮ জুলাই সেমিফাইনালে জার্মানির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে নেইমারকে পাবে না সেলেকাওরা। যা ব্রাজিলের জন্য বড় ধরনের ধাক্কা।

এর আগে, রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচে চিলির বিপক্ষে প্রতিপক্ষের ট্যাকলসের মুখে ইনজুরিতে পড়েন নেইমার। ইনজুরি থেকে পুরোপুরি সেরে না উঠলেও কোয়ার্টার ফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে নিজের প্রচন্ড মানসিক জোরে খেলতে নামেন নেইমার।

ফ্রেড-জো-অস্কারদের নিষ্প্রভতার মধ্যে নেইমার প্রায় একাই টেনে নিয়েছেন দলের আক্রমণভাগকে। ব্রাজিলের হয়ে এই বিশ্বকাপে ৪টি গোল করেছেন নেইমার।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ