খেলা

ওয়ানডে-টেস্ট ছাড়ার হুমকি সাকিবের

সাকিব আল হাসান
সাকিব আল হাসান

জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের আন্তর্জাতিক ওয়ানডে ও টেস্ট ক্রিকেট ছেড়ে দেয়ার হুমকির কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। শনিবার রাজধানীর নিজ বাসভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

পাপন বলেন, জাতীয় দলের কোচ চন্দিকা হাথুড়ুসিংহে ই-মেইল থেকে এ তথ্য নিশ্চিত হয়েছি।

সাকিবের এ ঔদ্ধত্যপূর্ণ আচরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে বিসিবি সভাপতি বলেন, আগামী ৭ জুলাই তার ব্যাপারে সিদ্ধান্ত নেবে বিসিবি।

ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজে পারফর্মেন্স ছিল সাকিব আল হাসানের। এমনকি গত মাসে দেশসেরা এ অলরাউন্ডারের কাছ থেকে ভারতের বিপক্ষে অনুষ্ঠিত তিন ম্যাচের ওডিআই সিরিজেও আশানুরূপ পারফর্মেন্স পাওয়া যায়নি। তবে ভারতের মিলিয়ন ডলারের টুর্নামেন্ট আইপিএলে বেশ দুর্দান্ত খেলেছেন সাকিব।

কলকাতা নাইট রাইডার্সের হয়ে শিরোপা জিততে দলের অন্যতম নির্ভরশীল খেলোয়াড়ও ছিলেন সাকিব। আইপিএল ছাড়াও বিভিন্ন দেশের ঘরোয়া টুর্নামেন্টে বিশ্বের অন্যতম সেরা এ অলরাউন্ডার খেলে আসছেন নিয়মিতই।

তারই ধারাবাহিকতায় ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ-সিপিএলে অংশ নিতে বুধবার দেশ ত্যাগ করেন সাকিব।

তবে জানা যায়, সিপিএলে খেলার ব্যাপারে সাকিবকে ছাড়পত্র দেয়নি বিসিবি। লন্ডনে যাত্রা বিরতির সময় এ অলরাউন্ডারকে দেশে ফিরে আসার নির্দেশ দেয় বোর্ড বলে জানা গেছে।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলতে যাওয়া সাকিবকে অনুশীলন ক্যাম্পে যোগ দিতে বলেন কোচ হাথুরুসিংহে।

এদিকে, সাকিবকে আগস্টের ১ তারিখের আগে ফিরে আসার কথা বললে কোচকে হুমকি দেন সাকিব।

ওই সময় টেস্ট ও ওয়ানডে থেকে অবসর নেয়ার কথাও জানান তিনি। সাকিবের এ ধরনের আচরণের বিষয়টি খতিয়ে দেখবে বলে জানিয়েছে বিসিবি।

সাকিবের সিপিএল এ খেলা নিয়ে কোনো আপত্তি নেই বোর্ডের।

আগস্টে ২টি টেস্ট,তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ