খেলা

টাইব্রেকার ভাগ্যে সেমিফাইনালে নেদারল্যান্ডস

নেদারল্যান্ডস
নেদারল্যান্ডস

কোস্টারিকাকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকেট কাটলো নেদারল্যান্ডস। নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিট গোলশুন্য থাকলেও ম্যাচ গড়ায় পেনাল্টি শুট আউটে। সেমিফাইনালে ডাচরা মুখোমুখি হবে আর্জেন্টিনার।

একদিকে ডেথ গ্রুপ ডি থেকে ইটালি, ইংল্যান্ডের মতো বড় দলকে হটিয়ে, প্রথমবারের মতো কোয়ার্টারে আসা কোস্টারিকা। অন্যদিকে টপ ফেভারিট গত আসরের রানার্স আপ নেদারল্যান্ডস।

শক্তির বিচারে যেমন আকাশ-পাতাল, তেমনি ময়দানি লড়াইয়েও, শুরু থেকেই কোস্টারিকাকে চেপে ধরে অরেঞ্জরা। তবে গোলের দেখা পাচ্ছিল না তারা।

একের পর এক আক্রমণ শেষ পর্যন্ত আর জালের দেখা পায়নি ফিনিশিংয়ের অভাবে। গোলশুন্য শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধেও যথারীতি লা সেলেদের ওপর চড়াও নেদারল্যান্ডস। তবে গোলবারের নিচে অতন্দ্র প্রহরী কেলর নাভাসের কাছে, অত্মসমর্পন করা ছাড়া আর কোনো উপায় ছিল না রোবেন, স্নাইডারদের। ডাচদের অন টার্গেট ৭টি শটের একটিও কাজে না লাগলে, নির্ধারিত সময়ও শেষ হয় গোলশুন্য অবস্থায়।

অরিরিক্ত সময়ে সুযোগ পায় দুই দলই। শেষ মুহূর্তে স্নাইডারের শট ক্রসবারে লেগে ফিরে আসলে, ম্যাচের ভাগ্য চলে যায় টাইব্রেকারে।

পেনাল্টি শুট আউটে ডাচ কোচ লুই ফন গালের দুরদর্শিতাই কাজে লেগে যায়। টাইব্রেকারের আগ মুহূর্তে নিয়মিত গোলরক্ষক সিলেসেনের বদলে টিম ক্রালকে মাঠে নামান তিনি।

ফন গালের এই তুরেপের তাসই, দুর্দান্ত দুটি সেভ করে ম্যাচের ভাগ্য গড়ে দেয়। কোস্টারিকার পাচ শটে তিনটি গোলের বিপরিতে, প্রথম চার শটে চারটি গোল করে সেমিফাইনাল পাড়ি জমায় নেদারল্যান্ডস। ৯ জুলাই শেষ চারের দ্বিতীয় লড়াইয়ে তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ