খেলা

বিসিবির নির্দেশে দেশে সাকিব

সাকিব আল হাসান
সাকিব আল হাসান

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্দেশে দেশে ফিরলেন বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খানকে জানিয়েই ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে খেলতে গিয়েছিলেন বলে দাবি তার।

দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি ভুল বোঝাবুঝি ছাড়া আর কিছুই না। বোর্ডের কাছে নিজের বক্তব্য তুলে ধরার পর বোর্ড যা সিদ্ধান্ত নেবে তাই মেনে নেবেন ।

তিনি বলেন, আমি কখনোই বিতর্কে আসতে চাই না। আমি চাই ক্রিকেট খেলতে। এটা আমার প্যাশন। ক্রিকেট না খেলাটা আমার জন্য খুবই কষ্টকর বিষয়। খেলাটিকে আমি খুবই পছন্দ করি।

দেশাত্মবোধেও কোনো ঘাটতি নেই বলেও দাবি সাকিব সাংবাদিকদের বলেন, ‘আপনারা আমার টিমমেটদের জিজ্ঞেস করতে পারেন এ ব্যাপারে। এই তো ভারতের বিপক্ষে সিরিজের আগেই আইপিএল জিতে এসে ওদের বলেছিলাম দেশের হয়ে একটা ম্যাচ জেতাতে যে আনন্দ, সেই আনন্দ কি আর আইপিএল জয়ে আছে?’

সবশেষে তার আশাবাদ, ‘দেশে ফিরেছি। আশা করছি সব ভুল বোঝাবুঝির অবসান হবে।

প্রসঙ্গত, অনাপত্তিপত্র না নিয়ে ক্যারিবিয়ার প্রিমিয়ার লীগ-সিপিএলে খেলতে যাওয়ার কারণে সাকিবকে ফিরে আসার নির্দেশ দেয় বিসিবি। আর সিপিএল খেলতে না দিলে দেশের পক্ষে আর খেলবেন না বলে হুমকি দিয়েছিলেন সাকিব আল হাসান।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ