খেলা

শ্রীলঙ্কাকে ৭৫ রানে হারিয়েছে দ.আফ্রিকা

৭৫ রানে হারিয়েছে
৭৫ রানে হারিয়েছে

কলম্বোয় তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৭৫ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের দেয়া ৩০৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৫৭ বল হাতে থাকতেই শেষ হয় লঙ্কানদের ইনিংস।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি দক্ষিণ আফ্রিকার। ৬০ রানের মধ্যেই ২ উইকেট হারান তারা। তবে তৃতীয় উইকেটে ডি ভিলিয়ার্স ও হাশিম আমলার ১৫১ রানে পার্টনারশিপে ঘুরে দাঁড়ায় প্রোটিয়ারা।

১৩০ বলে ক্যারিয়ারের ১৩তম অর্ধশতক করেন আমলা। ভিলিয়ার্স করেন ৭৫ রান।

শেষদিকে মিলারের অপরাজিত ৩৬ রানে ভর করে ৫ উইকেটে ৩০৪ রান তোলে সফরকারীরা। জবাবে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পরে লঙ্কানরা। ১৬৪ রানেই ৫ উইকেট হারান তারা।

তবে থিরিমান্নে ও সাঙ্কাকারার ব্যাটে ঘুরে দাঁড়ানো চেষ্টা করেও প্রোটিয়ার বোলিং তোপে শেষ পর্যন্ত ২২৯ রানেই গুটিয়ে যায় লঙ্কান ইনিংস।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ