বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ সময় রাত ২টায় বেলো হরিজন্তে মিনেইরো স্টেডিয়ামে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে ৩ বারের চ্যাম্পিয়ান জার্মানি। ফাইনালে উঠতে হলে জয়ের কোনো বিকল্প নেই এ দুই দলেরই।
একযুগ পর আবারও বিশ্বকাপে ব্রাজিলের মুখোমুখি জার্মানি। যাদের কাঁধে ভর করে হেক্সা জয়ের স্বপ্নে বিভোর ব্রাজিল, সেই নেইমার-সিলভা নেই দলে। নেইমারের অনুপস্থিতে দলের আক্রমনভাগকে সামলানোর গুরু দায়িত্ব থাকবে অস্কারের কাঁধে ও রক্ষণ সামলাতে হবে ডেভিড লুইজকে।
এদিকে, ২০০২ এর পরাজয়ের শোধ নিতে চাইবে জার্মানরা। এবারের বিশ্বকাপের সবচাইতে ব্যালেন্সড দল মানশ্রাফটরা। ডিফেন্স, মিডফিল্ড ও ফরোয়ার্ড প্রত্যেকটি পজিশনে রয়েছে অভিজ্ঞ সব খেলোয়াড়।
এ পর্যন্ত খেলার মাঠে দুই দলের দেখা হয়েছে মোট ২১ বার, যার মধ্যে ব্রাজিলিয়ানরা জয় পেয়েছে ১২ বার, জার্মানী ৪ আর বাকি ৫টি ম্যাচ ড্র হয়েছে।