খেলা

ব্রাজিল বিশ্বকাপ-২০১৪: সেমিফাইনালে ফেভারিট চার দল

ব্রাজিল বিশ্বকাপ-২০১৪
ব্রাজিল বিশ্বকাপ-২০১৪

ব্রাজিল বিশ্বকাপ-২০১৪ এর সেমিফাইনালে উঠেছে চার ফেভারিট দল। প্রথম সেমিফাইনালে স্বাগতিক ব্রাজিলের বাঁধা বিশ্বকাপের সবচেয়ে ব্যালেন্সড টিম জার্মানি। আরেক ম্যাচে দুই যুগ পরে সেমিফাইনালে ওঠা আর্জেন্টিনা লড়বে গত আসরের রানার্সআপ নেদারল্যান্ডসের বিপক্ষে। এদিকে, এবারই প্রথমবারের মতো একইসঙ্গে সেমিফাইনালে উঠেছে চির প্রতিদ্বন্দ্বি ব্রাজিল ও আর্জেন্টিনা।

গ্রুপ পর্ব থেকে কোয়ার্টার ফাইনাল দীর্ঘ পথ পড়ি দিয়ে, সেমিফাইনালের পৌঁছেছে ৪ টপ ফেভারিট দল ব্রাজিল, জার্মানি, আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস। এখন ফাইনালের টিকেটের জন্য লড়াই।

বিশ্বকাপ ফাইনালের মঞ্চে ব্রাজিল ও আর্জেন্টনা। এ যেন ফুটবল প্রেমিদের দীর্ঘ দিনের আকাঙ্খা। তবে বিশ্বকাপের ১৯টি আসরেও দুই ল্যাটিন জায়ান্টের ফাইনাল দেখার স্বাদ পায়নি বিশ্ব।

গ্রুপ পর্ব থেকে সেমিফাইনালে উঠা ব্রাজিল, তাদের নান্দনিক ফুটবলের সঙ্গে অ্যাটাকিং ফুটবলের মিশেল দেখিয়ে মুগ্ধ করেছে বিশ্বকে। আর কোয়ার্টার ফাইনালে কলোম্বিয়াকে ২-১ গোলে হারিয়ে আরও এক ধাপ এগিয়ে যায় ব্রাজিল। তবে যেই নেইমারকে ঘিরে ছিল হেক্সা জয়ের স্বপ্ন, ইনজুরির কারণে তিনিই ছিটকে গেছেন বিশ্বকাপ থেকে।

তার ওপর অধিনায়ক থিয়াগো সিলভার নিষেধাজ্ঞা যেন মরার উপর খাড়ার ঘা। তাই সেমিতে নেইমারের জায়গায় দেখা যেতে পারে উইলিয়ানকে এবং থিয়াগো সিলভার দায়িত্ব পালন করবেন দন্তে।

বিশ্বকাপের ধারাবাহিক ভালো করা জার্মানি টানা চতুর্থবারের মতো উঠেছে সেমিফাইনালে। তারকায় ঠাসা দলটি কোয়ার্টার ফাইনালে হারিয়েছে ফ্রান্সকে। তবে অ্যাটাকিং ফুটবলের পরিবর্তে এবারের আসরে পাসিং ফুটবলটাকে বেছে নেয়া জোয়াকিম লো, হিসেবী ছকে খেলে রয়েছে জয়ের ধারায়।

২৪ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টনা। মেসির পায়ের জাদুতে ভর করে একে একে গ্রুপ, নকআউট ও কোয়ার্টার ফাইনাল পারি দিয়ে পৌঁছে গেছে শেষ চারে।

গঞ্জালো হিগুইনের গোলে ফেরা, লিওনেল মেসির দূর্দান্ত ফর্ম সব মিলিয়ে বিশ্বকাপের তৃতীয় শিরোপা ঘরে তোলার স্বপ্ন দেখছে আলবিসেলেস্তারা। তবে ইনজুরিতে কারণে ছিটকে পরা ডি মারিয়ার বিকল্প হিসেবে সাবেয়া বেছে নিয়েছেন সার্জিও আগুয়েরোকে।

ফাইনালে উঠার লড়াইয়ে আজেন্টিনার প্রতিপক্ষ গত আসরের ফাইনালিস্ট নেদারল্যান্ডস। দক্ষিণ আফ্রিকা থেকে খালি হাতে ফেরা ডাচরা এবার শিরোপা জয়ের পণ করেই ব্রাজিলে পা রেখেছে। কোচ লুইস ভ্যান গলের ক্ষুর ধার ট্যাকটিস, রোবেন পার্সি স্নাইগারদের ফর্ম। সব মিলিয়ে সেমিফাইনালের বাধা টপকাতে প্রস্তুত নেদারল্যান্ডস।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ