খেলা

সাকিব নিষিদ্ধ: আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্ব দিয়ে প্রকাশ

সাকিব আল হাসা
সাকিব আল হাসা

সাকিব আল হাসানের ৬ মাসের জন্য নিষিদ্ধ হওয়ার খবরটি বেশ গুরুত্ব দিয়েই প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। ক্রিকইনফো, বিবিসি, গার্ডিয়ান, আল জাজিরা, এনডিটিভি ও ইন্ডিয়া টিভিসহ অনেকই প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশের এক নম্বর অলরাউন্ডারকে নিয়ে।

ভালো খবরের থেকে সাম্প্রতিক সময়ে অনেক বেশি নেতিবাচক কারণে সাকিব আল হাসান সংবাদের শিরোনাম হয়েছেন। টিভি ক্যামেরার সামনে অশালীন অঙ্গভঙ্গি, খেলার সময় দর্শকের গায়ে হাত তোলা কিংবা কোচের সঙ্গে দুর্ব্যবহার। এমন নানা করণে গণমাধ্যমের দৃষ্টি কেড়েছেন এ অলরাউন্ডার। এ জন্য শান্তিও ভোগ করেছেন বিভিন্ন সময়।

তবে এবার শৃঙ্খলা ভঙের জন্য ৬ মাসের জন্য নিষিদ্ধ হলেন সাকিব আল হাসান। খবরটি গুরুত্বের সঙ্গেই এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে।

ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের শিরোনাম, আচরণের কারণে নিষিদ্ধ হলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। একই রকম শিরোনাম করেছে বিবিসি।

সাকিবের নিষিদ্ধ হওয়ার খবর ক্রীড়া বিভাগে স্থান পেয়েছে ক্রিকইনফো, আল জাজিরা ও ভারতের ইন্ডিয়া টিভি ও এইসময়ে।

এনডিটিভি স্পোর্টস লিখেছে, আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দেয়ার হুমকি ও বোর্ডের অনুমতি ছাড়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলতে যাওয়ায় ৬ মাসের জন্য নিষিদ্ধ হলেন সাকিব আল হাসান।

জি নিউজ লিখেছে, নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য আগেও সমালোচিত হয়েছেন সাকিব আল হাসান। বোর্ডের ছাড়পত্র পাবেন না বলে আইপিএল এর পরবর্তী আসরে খেলতে পারবেন না তিনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ