পাল্লেকেলে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৮৭ রানে হারিয়ে সিরিজে ১-১ এ সমতা আনলো শ্রীলঙ্কা। লঙ্কানদের দেয়া ২৬৮ রানের টার্গেটে নেমে ১৮০ রানেই গুটিয়ে যায় প্রোটিয়াদের ইনিংস।
পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই কুশাল পেরেরার উইকেট হারায় শ্রীলঙ্কা। তবে স্কোরকে এগিয়ে নিয়ে যেতে থাকেন আরেক ওপেনার তিলকারত্নে দিলশান। ক্যারিয়ারের ৩৭ তম হাফসেঞ্চুরি পূরণ করেন এ অভিজ্ঞ ব্যাটসম্যান। সাঙ্গাকারা দলীয় ৬৩ রানে ফিরে গেলেও মিডল অর্ডার ব্যাটসম্যানদের ওপর ভর করে ২৬৭ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে লঙ্কানরা।
জবাবে ব্যাট করতে নেমে দলীয় ২৬ রানেই দুই উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। হাশিম আমলা সেঞ্চুরি করলেও লঙ্কানদের বোলিং তোপে ১৮০ রানেই শেষ হয় সফরকারীদের ইনিংস। মালিঙ্গা ৪টি আর দিলশান নেন ৩টি করে উইকেট।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: