ফলাফল যাই হোক না কেনো বিশ্বকাপের ফাইনালের পরই আর্জেন্টিনার কোচের পদ থেকে সড়ে দাঁড়াবেন আলেহান্দ্রো সাবেয়া। বাংলাদেশ সময় রোববার রাত ২টায় জার্মানির বিপক্ষে ফাইনাল খেলবে আর্জেন্টিনা।
সার্জিও বাতিস্তার জায়গায় ২০১১ সালে জুলাইয়ে আর্জেন্টিনার কোচের দায়িত্ব নেন আলেহান্দ্রো সাবেয়া। তার তত্ত্বাবধানে এ পর্যন্ত ৪০টি ম্যাচের মধ্যে ২৬টিতেই জিতেছে আর্জেন্টিনা।
১৯৯০ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে আলবিসেলেস্তেরা। শুক্রবার সাবেয়া ঘোষণা দেন, ফলাফল যাই হোক না কেন, ফাইনালের পর দায়িত্ব থেকে সড়ে দাঁড়াবেন সাবেয়া।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: