গোল্ডেন বলের জন্য দশজন ফুটবলারের তালিকা প্রকাশ করেছে ফিফা। বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত এ তালিকায় রয়েছেন ব্রাজিল তারকা নেইমার ও আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।
মেসি ছাড়াও আর্জেন্টিনার খেলোয়াড়দের মধ্যে আরো আছেন অ্যাঞ্জেল ডি মারিয়া ও হাভিয়ের মাসচেরানো। সেরা খেলোয়াড়ের তালিকায় জায়গা করে নিয়েছেন নেদারল্যান্ডসের আরিয়েন রোবেন ও কলম্বিয়ার হামেস রদ্রিগেজ।
এছাড়া, জার্মানির থমাস মুলার, অধিনায়ক ফিলিপ লাম, টনি ক্রুস ও ম্যাটস হামেলস রয়েছেন তালিকায়। ফিফার টেকনিক্যাল স্টাডি গ্রুপ এই সংক্ষিপ্ত তালিকাটি তৈরি করেছে।
অ্যাডিডাস গোল্ডেন বল বিজয়ীর নাম ঘোষণা করা হবে রোববারের ফাইনালের পর।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: