খেলা

শ্রীলঙ্কাকে ৮২ রানে হারিয়ে সিরিজ জিতেলো দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকা
দক্ষিণ আফ্রিকা

হাম্বানটোটায় তৃতীয় ও শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৮২ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের দেয়া ৩৪০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২৫৭ রানে গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত হয় দক্ষিণ আফ্রিকার। হাশিম আমলা ও ডি ককের ব্যাটে ভর করে উদ্ভোধনী জুটিতে আসে ১১৮ রান। ব্যক্তিগত ৪৮ রানে আমলা ফিরে গেলেও, ক্যারিয়ারের পঞ্চম শতক তুলে নেন ডি কক।

ডি ভিলিয়ার্সের ১৭তম সেঞ্চুরির সুবাদে নির্ধারিত ওভার শেষ ৫ উইকেটে ৩৩৯ রান করে প্রোটিয়ারা। জবাবে ব্যাট করতে নেমে দলীয় ১১৩ রানের মধ্যে সাজঘরের ফেরেন দিলসান, সাঙ্গাকারা ও জয়বর্ধনে।

ম্যাথিউস হাল ধরলেও শেষ পর্যন্ত ২৫৭ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ