খেলা

অবৈধ ভঙ্গিতে বোলিং করার অভিযোগে সেনানায়েকে নিষিদ্ধ

সচিত্র সেনানায়েক
সচিত্র সেনানায়েক

অবৈধ ভঙ্গিতে বোলিং করার অভিযোগে শ্রীলঙ্কার অফ স্পিনার সচিত্র সেনানায়েকে নিষিদ্ধ করেছে আর্ন্তজাতিক ক্রিকেট বোর্ড (আইসিসি)।

শ্রীলঙ্কার ক্রিকেট জানিয়েছে, কার্ডিফে বায়ো-মেকানিকাল পরীক্ষায় সেনানায়েকের বোলিং করার ভঙ্গি অবৈধ প্রমাণিত হওয়ার পর এই সিদ্ধান্ত নেয় আন্তর্জাতিক ক্রিকেট বোর্ড।

গত ৩১ মে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে সন্দেহজনক বোলিং ভঙ্গির জন্য অভিযুক্ত হন সেনানায়েকে। ম্যাচের পর মাঠের দুই আম্পায়ার, টিভি আম্পায়ার এবং ম্যাচ রেফারি এই লঙ্কান বোলারের বোলিং নিয়ে অভিযোগ আনেন।

পরে পরীক্ষায় দেখা যায়, সেনানায়েকের বোলিং অবৈধ ছিল। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে তার বোলিং নিষিদ্ধ করে আইসিসি। দেশের হয়ে একটি টেস্ট, ৩৭টি ওয়ানডে ও ১৭টি টি-টোয়েন্টি খেলেন লঙ্কান দলের এ অন্যতম স্পিনার।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ