খেলা

মারাকানায় ইতিহাস গড়লো জার্মানি

ইতিহাস গড়লো জার্মানি
ইতিহাস গড়লো জার্মানি

মারাকানায় ইতিহাস গড়লো জার্মানি। ২৪ বছর পর আবারো আর্জেন্টিনাকে হারিয়েই চতুর্থ শিরোপা জিতলো জার্মানরা। সেইসঙ্গে প্রথমবারের মতো লাতিন আমেরিকা থেকে বিশ্বকাপ গেল ইউরোপে। স্নায়ুক্ষয়ী ফাইনালের নির্ধারিত সময় ছিল গোলশূন্য। অতিরিক্ত সময়ে বদলি খেলোয়াড় মারিও গোতজের একমাত্র গোলে ঐতিহাসিক জয় পায় জার্মানি।

শেষ পর্যন্ত মারকানায় আলো ছড়ালো জার্মান ফুটবলই। ইতিহাস গড়ে ২৪ বছর পর আর্জেন্টিনাকে হারিয়ে চতুর্থ শিরোপা জিতলো ঈগলসরা। প্রথম দল হিসেবে লাতিন আমেরিকায় বিশ্বকাপ জিতলো তারা।

এর আগে ফাইনালে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শুরুর দশ মিনিট জার্মানিকে চাপে রাখে আর্জেন্টিনা। তিনবার আক্রমণেও যায় মেসিরা। তবে ফিনিশিংয়ের অভাবে জালের দেখা পাননি তারা। আক্রমণের পাল্টা জবাব দেয় জার্মানিও। তবে কাঙ্খিত গোল হয়নি।

২১ মিনিটে এগিয়ে যেতে পারতো আর্জেন্টিনা। তবে সহজ সুযোগ নষ্ট করেন হিগুয়েন। ম্যাচের ৩০ মিনিটে ঠিকই জালে বল জড়ায় ল্যাটিনরা। কিন্তু অফসাইডের কারণে সে যাত্রায় রক্ষা পায় জার্মানি।

উইরোপীয়দের পাল্টা আক্রমণও বারবার বাধাগ্রস্ত হলে গোলশূন্য শেষ হয় প্রথমার্ধ। বিরতি থেকে ফিরে সুযোগ নষ্ট করে আর্জেন্টিনা। ৪৭ মিনিটে দলকে এগিয়ে নিতে পারেননি মেসিও। বাকি সময়টাও দুদলের ব্যর্থতায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ৯৭ মিনিটে সুযোগ আসে প্যালাসিওর সামনে। তবে লক্ষে পৌঁছাতে পারেননি তিনি।

১১৩ মিনিটে গোৎজের গোলে লিড নেয় জার্মানি। আন্দ্রে শুরলের ক্রস থেকে দারুণ এক গোল করেন এই বায়ার্ন মিউনিখ তারকা। এরপর আর গোল শোধ করতে পারেনি আর্জেন্টিনা। রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় মেসি বাহিনীকে।

৯০ বিশ্বকাপের ফাইনালসহ আগের তিনবারের মতো এবারো জার্মান ট্র্যাজেডির শিকার হলো আর্জন্টিনার স্বপ্ন।

অন্যদিকে জার্মানির সোনালী প্রজন্ম তাদের ফুটবল ঐতিহ্য ও গৌরবে ছড়ালো আরো উজ্জ্বলতা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ