খেলা

ব্রাজিল দলের কোচ থেকে অব্যাহতি পেলেন ফিলিপ

ফিলিপ
ফিলিপ

ব্রাজিল দলের কোচ হিসেবে অব্যাহতি পেয়েছেন ফিলিপ লুই স্কলারি। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) তাকে এ অব্যাহতি দেয়। ধারনার অতীত হতাশার মধ্যে স্বাগতিক দলের বিশ্বকাপ মিশন শেষ হওয়ার পরই এ সিদ্ধান্ত নেয় সিবিএফ।

জানা গেছে, ব্রাসিলিয়ায় শনিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে হল্যান্ডের কাছে ৩-০ গোলে হারে ব্রাজিল। এর আগে বেলো হরিজন্তেতে সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে পরাজিত হয় স্কলারির দল ব্রাজিল। আর হতাশাজনক বিশ্বকাপ মিশনের জন্যই স্কলারির ব্যাপক সমালোচনা হয়। দাবি ওঠে তাকে সরিয়ে দেওয়ারও।

তবে এ বিষয়ে স্কলারির ভাষ্য, আমরা ভালো অবস্থায় টুর্নামেন্ট শেষ করতে পারিনি, চতুর্থ হয়েছি এবং অবশ্যই আমরা খেলোয়াড়দের প্রশংসা করব। হল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ছিল প্রমাণের জন্য আমাদের শেষ সুযোগ কিন্তু শুরুতেই আমরা গোল হজম করেছি এবং তারা এ সুযোগটি নিয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ