খেলা

ব্রাজিল বিশ্বকাপ ফুটবল

গোল্ডেন বল পেল মেসি-গোল্ডেন বুট পেল রড্রিগেজ

গোল্ডেন বল পেল মেসি-গোল্ডেন বুট পেল রড্রিগেজ
গোল্ডেন বল পেল মেসি-গোল্ডেন বুট পেল রড্রিগেজ

বিশ্বকাপের শিরোপার সঙ্গে জুড়ে রয়েছে গোল্ডেন বল, গোল্ডেন বুট ও গোল্ডেন গ্লাভসের পুরষ্কার। পুরো টুর্ণামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য গোল্ডেন বল পেয়েছেন লিওনেল মেসি ও গোল্ডেন বুট পেয়েছে হামেশ রড্রিগেজ।

গোল্ডেন বলের দাবিদার সেরা ১০ খেলোয়াড়ের মধ্যে ব্যক্তিগত পারফরম্যান্সের দ্যূতিতে বাকি সবাইকে পেছনে ফেলেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। গ্রুপ পর্ব থেকে ফাইনাল প্রতিটি ম্যাচেই জ্বলে উঠেছিলেন মেসি। বিশ্বকাপের ৭ ম্যাচে গোল করেছেন ৪টি এবং অ্যাসিস্ট করেছেন ১টি গোল। তাই সেরা খেলোয়াড়ের পুরষ্কার তো তার হাতেই মানায়।

একজন আদর্শ গোলরক্ষকের যেসব গুণাবলী থাকা প্রয়োজন, তার সবগুলোই আছে ম্যানুয়াল নু্য়্যারের। শূন্য গোল বারে নয় বরং বল দখলে নিতে প্রতিপক্ষের সঙ্গে মুখোমুখি লড়েছেন। দুদার্ন্ত রিফ্লেক্সে, সুইপার হিসেবে গোলবার ছেড়ে বেরিয়ে আসা নুয়্যার খেলেছেন জার্মানদের তৃতীয় সেন্টার ব্যাক হিসেবে। তাইতো সকল গোলরক্ষকের জন্য অনুকরণীয় নুয়্যাররের হাতেই উঠেছে গোল্ডেন গ্লাভস।

ফাইনালে আরো একটি গোল করতে পারলে দ্বিতীয় বারের মতো গোল্ডেন বুট পেতে পারতেন থমাস মুলার। তবে ৫ গোল করা মুলারের চেয়ে এক গোল বেশি করায় কলম্বিয়ান তারকা হামিশ রড্রিগেজ পেয়েছেন গোল্ডেন বুট পুরস্কার।

এছাড়া, ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে জয়সূচক গোল করা সুপার মারিও গোতজে হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। এবারের বিশ্বকাপে নতুনদের মধ্যে যারা নজর কেড়েছেন তাদের মধ্যে থেকে সেরা উদীয়মান তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ফ্রান্সের পল প্রগবা। এবং সবচেয়ে পরিচ্ছন্ন খেলার জন্য ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে কলম্বিয়া।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ