টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে। দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজ খেলেই টেস্ট থেকে বিদায় নেবেন এ অভিজ্ঞ ব্যাটসম্যান।
সাদা পোশাককে বিদায় জানালেও ওয়ানডে ম্যাচ চালিয়ে যাবেন জয়াবর্ধনে। এর আগে এ বছরের ওয়ার্ল্ড টি-টোয়েন্টির পর টি-টোয়েন্টি থেকে অবসর নেন এ লঙ্কান ক্রিকেটার। ১৯৯৭ সালে অভিষেকের পর থেকে ১৮ বছর ধরে দেশের প্রতিনিধিত্ব করেন তিনি।
১৪৫ টেস্ট ম্যাচে ৫০.১৮ গড়ে ১১ হাজার ৪৯৩ রান সংগ্রহ করেন এই ড্যাশিং ব্যাটসম্যান। শ্রীলঙ্কার ক্রিকেটারদের মধ্যে কুমার সাঙ্গাকারার সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ রান স্কোরার জয়াবর্ধনে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: