খেলা

নতুন নতুন রেকর্ডে এবারের বিশ্বকাপ

বিশ্বকাপ
বিশ্বকাপ

ব্রাজিল বিশ্বকাপে হয়েছে নতুন নতুন রেকর্ড। একদিকে সবচেয়ে বেশি গোল হওয়া টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন মিরোস্লাভ ক্লোসা। তেমনি বিশ্বকাপের ৫০তম হ্যাট্রিকের দেখা পেয়েছে ফুটবল বিশ্ব। আর ১৪ গোল খেয়ে টুর্নামেন্টে এক আসরে সবচেয়ে বেশি গোল হজমের রেকর্ড গড়েছে স্বাগতিক ব্রাজিল।

ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলোর আত্মঘাতী গোল দিয়ে শুরু হয়ে জার্মান সুপার সাব মারিও গোৎসের গোল দিয়ে সমাপ্ত হল বিশ্ব ফুটবলের ২০তম আসর। আর জন্ম দিয়ে গেল অসংখ্য নতুন রেকর্ডের।

১৯৯৮ সালে ফ্রান্স বিশ্বকাপে ১৭১টি গোলের দেখা পেয়েছিলো ফুটবলভক্তরা। বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি গোলের সেই রেকর্ড ছুঁয়ে ফেলল ব্রাজুকা।

প্রথম পর্ব থেকেই গোলবন্যায় উত্তাল ছিল বিশ্বকাপ। গ্রুপ পর্বে সবচেয়ে বেশি ১৩৬টি গোলের রেকর্ড হয় এবারের আসরে। প্রথম গোলশূণ্য ড্র হয় ১৩তম ম্যাচে। ১৯৩০ সালের পর এত লম্বা সময় পর গোলশূণ্য ড্রয়ের দেখা পায় বিশ্বকাপ।

দ্বিতীয় রাউন্ডের আটটি ম্যাচের মধ্যে পাঁচটি ম্যাচই গড়ায় অতিরিক্ত সময়ে। এর মধ্যে দুটি ম্যাচ গড়ায় টাইব্রেকার পর্যন্ত। রাউন্ড অফ সিক্সটিনে একটির বেশি ম্যাচ টাইব্রেকারে গড়ানোর ঘটনা এটিই প্রথম।

৩২ দলের ফরম্যাট চালু হওয়ার পর এই প্রথম প্রত্যেক গ্রুপের চ্যাম্পিয়নই কোয়ার্টার ফাইনালের জন্য কোয়ালিফাই করে। কোয়ার্টারে ফ্রান্সকে হারিয়ে প্রথম দল হিসেবে টানা চতুর্থ সেমিফাইনাল খেলার সুযোগ পায় জার্মানি।

এবারের বিশ্বকাপে লাল কার্ড দেখানো হয়েছে ১০টি। পেনাল্টি কিক দেয়া হয়েছে ১৩টি, যার মধ্যে ১২টিতে গোল করেছেন ফুটবলাররা। আর আত্মঘাতী গোল হয়েছে ৫টি।

এবার দূর্দান্ত দুটি হ্যাট্রিক পেয়েছে বিশ্বকাপ দুটিই গ্রুপ পর্বে। পর্তুগালের বিপক্ষে এবারের আসরের প্রথম হ্যাট্রিকটি করেন জার্মান মিডফিল্ডার থমাস মুলার। আর হন্ডুরাসের বিপক্ষে আসরের দ্বিতীয় হ্যাটট্রিক করেন সুইজারল্যান্ডের জের্দান শাকিরি। এটি ছিলো বিশ্বকাপের ৫০তম হ্যাট্রিক।

বিশ্বকাপের সবচেয়ে বেশি ১৮টি গোল করেছে চ্যাম্পিয়ন জার্মানি। আর সবচেয়ে বেশি ১৪টি গোল খেয়েছে চতুর্থ স্থান পাওয়া স্বাগতিক ব্রাজিল। এক বিশ্বকাপে এটি দ্বিতীয় সর্বোচ্চ গোল খাওয়ার রেকর্ড। এর আগে ১৯৮৬ সালে এক আসরে ১৫টি গোল খেয়েছিল বেলজিয়াম।

ব্রাজিল বিশ্বকাপে ছিল কিছু আলোচিত ঘটনাও। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ইতালির ডিফেন্ডার জর্জি কেইলিনির ঘাড়ে কামড় চার মাসের জন্য সব ধরনের ফুটবল থেকে নিষিদ্ধ হন উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ। কোয়ার্টার ফাইনালে ইনজুরিতে পড়ে বিশ্বকাপ মিশন শেষ হয়ে যায় আর্জেন্টিনার অ্যাঞ্জেল ডি মারিয়া ও ব্রাজিলের নেইমারের।

আর এসব ছাড়িয়ে ব্রাজিলিয়ান ফেনমেনন রোনালদোর মাঠেই রোনালদোর রেকর্ড ভেঙ্গে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হন জার্মান স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ