ইয়ুভেন্টাসের কোচের পদ থেকে পদত্যাগ করেছেন অ্যান্তোনিও কন্তে। ধারণা করা হচ্ছে, ইতালি জাতীয় দলের কোচ হওয়ার জন্যই ইয়ুভেন্টাসের দায়িত্ব ছেড়ে দিলেন কন্তে।
২০১১ সালে দায়িত্ব নিয়ে টানা ৩ বার ইয়ুভেন্টাসকে ইতালিয়ান সিরি আ'র শিরোপা জিতিয়েছেন অ্যান্তোনিও কন্তে। এ সময় ২ বার সুপারকোপা ইতালিয়ার শিরোপাও জেতে ইয়ুভেন্টাস।
ক্লাবের সঙ্গে সমঝোতার মাধ্যমে দায়িত্ব ছেড়েছেন কন্তে। বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকে বাদ পড়ার পর ইতালি জাতীয় দলের কোচের পদ থেকে পদত্যাগ করেছেন সিজারে প্রানদেল্লি। এখনো সেই পদটি খালি রয়েছে।
ইতালিয়ান গণমাধ্যম দাবি করছে জাতীয় দলের কোচ হওয়ার জন্যই ইয়ুভেন্টাসের দায়িত্ব ছাড়লেন কন্তে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: