আগামী অক্টোবরে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ের ক্রিকেট দল। বাংলাদেশের সঙ্গে তিনটি টেস্ট ও ৫টি ওয়ানডে খেলবে জিম্বাবুয়ে।
আগস্ট-সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে দেশে ফিরে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ খেলবে বাংলাদেশ।
২০১৫ বিশ্বকাপের আগে প্রস্তুতির জন্য এই সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২৬ অক্টোবর, দ্বিতীয় টেস্ট ৩ নভেম্বর এবং তৃতীয় টেস্ট হবে ১১ নভেম্বর।
প্রথম দুটি টেস্ট অনুষ্ঠিত হবে চট্টগ্রামে আর তৃতীয়টি রাজধানীর মিরপুরে। এরপর ১৯, ২১ ও ২৩ নভেম্বর মিরপুরে প্রথম তিনটি ওয়ানডে খেলার পর ২৬ ও ২৮ নভেম্বর বাকি দু'টি ম্যাচ হবে চট্টগ্রামে। নিষেধাজ্ঞার কারণে এই সিরিজেও থাকবেন না সাকিব আল হাসান।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: