খেলা

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা লামের

ফিলিপ লাম
ফিলিপ লাম

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন জার্মানির বিশ্বকাপ জয়ী অধিনায়ক ফিলিপ লাম।

আর্জেন্টিনাকে ফাইনালে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের ট্রফি জেতার পাঁচ দিনের মধ্যেই অবসরের সিদ্ধান্তের কথা জানান লাম।

জার্মান ট্যাবলয়েড বিল্ডকে দেয়া এক সাক্ষাৎকারে ফিলিপ লাম জানিয়েছেন, বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেয়ার সিদ্ধান্তটি নিয়ে রেখেছিলেন গত মৌসুমেই।

বিগত ২০০৪ সালে ক্রোয়েশিয়ার বিপক্ষে জার্মানির হয়ে অভিষেক হয় লামের। ঈগল্সদের হয়ে ১১৩টি ম্যাচ খেলেছেন এ ফুল ব্যাক। সাদা কালো জার্সি গায়ে তিনটি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা রয়েছে তার। ২০১০ ও ২০১৪ বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিয়েছেন লাম। জাতীয় দল থেকে অবসর নিলেও বায়ার্ন মিউনিখের হয়ে খেলা চালিয়ে যাবেন তিনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ