শাস্তি কমানোর আবেদন জানিয়ে রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আপিল করেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। অতীত কর্মকাণ্ডের জন্য দেশবাসীর কাছে দুঃখও প্রকাশ করেছেন তিনি।
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সবধরণের ক্রিকেট থেকে ৬ মাসের জন্য নিষিদ্ধ করা হয় সাকিব আল হাসানকে। একইসঙ্গে আগামী দেড় বছর সাকিবকে বিদেশি কোনো টুর্নামেন্টে খেলার জন্য অনুমতি না দেয়ারও সিদ্ধান্ত নেয় বিসিবি।
সম্প্রতি বিসিবি সভাপতি নাজমুল হাসানের সঙ্গে দেখা করেন সাকিব। তবে বোর্ড পরিচালক জালাল ইউনুস জানিয়ে ছিলেন, আপিল করলে সাকিবের শাস্তির মেয়াদ কমানোর কথা বিবেচনা করবে বোর্ড।
এদিকে, শিগগিরই বোর্ড সভায় সাকিবের ব্যাপারে বিসিবি সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজামউদ্দিন সুজন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: