খেলা

আগামী বিশ্বকাপে ভালো খেলবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী

আগামী বিশ্বকাপের জন্য ক্রিকেটারদের ভালোভাবে প্রস্ততি নিতে বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি প্রধানমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ ক্রিকেটের ট্রফি তুলে দিলে তিনি এ কথা বলেন।

একই সঙ্গে প্রদর্শনীর জন্য ট্রফিটি বাংলাদেশে নিয়ে আসায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) ধন্যবাদ জানিয়েছে প্রধানমন্ত্রী।

ক্রিকেট বিশ্বকাপের প্রমোশনাল ক্যাম্পেইনের জন্য বিশ্বকাপ ট্রফিটি বিভিন্ন দেশে নিয়ে যাচ্ছে আইসিসি। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে বাংলাদেশে আসে ট্রফিটি।

ট্রফিটি প্রদর্শনীর জন্য সকালে নেয়া হয় প্রধানমন্ত্রীর বাসবভন গণভবনে। সেখানে প্রধানমন্ত্রীর হাতে বিশ্বকাপ ক্রিকেটের ট্রফি তুলে দেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।

এ সময় আগামী বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বিশ্বকাপের ১১তম আসরে বাংলাদেশ ভালো খেলবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

এর আগে সকালে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে নেয়া হয় ট্রফিটি। এসময় ফটোসেশনে অংশ নেন জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম ও বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজামউদ্দিন সুজন। একদিন বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হবে, এমনটাই আশা মুশফিকুর রহিমের।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ