খেলা

আন্তর্জাতিক চ্যাম্পিয়ন্স কাপে জয় পেল ইন্টার মিলান

ইন্টার মিলান
ইন্টার মিলান

আন্তর্জাতিক চ্যাম্পিয়ন্স কাপে জয় পেয়েছে ইন্টার মিলান ও ম্যানচেস্টার ইউনাইটেড (ম্যান ইউ)। এএস রোমাকে ৩-২ গোলে ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়েছে ইন্টার মিলান।

রোমার বিপক্ষে ওয়েন রুনির জোড়া গোলে বিরতির আগেই ৩-০ গোলে লিড নেয় ম্যানচেস্টার ইউনাইটেড। আরেকটি গোল করেন হুয়ান মাতা। দ্বিতীয়ার্ধে রোমার পক্ষে মিরালেম জ্যানিক ও ফ্রান্সেসকো টট্টি দুটি গোল করলে ৩-২ ব্যবধানে শেষ হয় খেলা।

এদিকে, রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলানের ম্যাচটি নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিটে ১-১ গোলে শেষ হয়। রিয়ালের পক্ষে গোল করেন গ্যারেথ বেল। টাইব্রেকারে রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারায় ইন্টার মিলান।

এছাড়া, টেলিকম কাপের সেমিফাইনালে বরুশিয়া মোনশেনগ্লাডবাখকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। আর আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে নিউ ইয়র্ক রেড বুলসের কাছে ১-০ গোলে হেরে গেছে আর্সেনাল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ