আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের কোচের পদ থেকে সড়ে দাঁড়ালেন আলেহান্দ্রো সাবেয়া। তার তত্ত্বাবধানেই ২৪ বছর পর বিশ্বকাপের ফাইনালে উঠেছিলো আর্জেন্টিনা।
তবে, ব্রাজিল বিশ্বকাপের ফাইনালের আগেই কোচের পদ ছাড়ার ঘোষণা দিয়ে রেখেছিলেন সাবেয়া। সাবেয়ার বিদায়ের খবর নিশ্চিত করেছেন আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট হুলিও গ্রন্দোনা।
২০১১ সালের আগষ্টে আলবিসেলেস্তেদের দায়িত্ব নিয়েছিলেন সাবেয়া। তার তত্ত্বাবধানে ৪২ ম্যাচের ২৬টিতে জয় পেয়েছে আর্জেন্টিনা। শিগগিরই নতুন কোচের নাম ঘোষণা করবে দেশটির ফুটবল ফেডারেশন।
সেপ্টেম্বরে জার্মানির বিপক্ষে প্রীতি ম্যাচ ও ২০১৫ সালের কোপা আমেরিকার জন্য নতুন কোচের অধীনে অনুশীলন করবে সাদা আকাশীরা।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: