খেলা

ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপ

ফাইনালে ম্যান ইউ-লিভারপুল

ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপ
ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপ

ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের ফাইনালে পৌঁছেছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড (ম্যান ইউ) ও লিভারপুল। রিয়াল মাদ্রিদকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। অন্য ম্যাচে লিভারপুলের কাছে ০-২ গোলে হেরে গেছে এসি মিলান।

মিশিগানে এক লাখেরও বেশি দর্শকের সামনে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে অসাধারণ ফুটবল খেলে লুইস ভ্যান গলের ম্যানচেস্টার ইউনাইটেড। অ্যাশলে ইয়াং এর জোড়া গোল ও হ্যাভিয়ের হার্নান্দেজের লক্ষ্যভেদে হার নিয়েই মাঠ ছাড়তে হয় ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের। রিয়ালের পক্ষে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন গ্যারেথ বেল।

এদিকে, পেনাল্টি শ্যুট আউটে গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসের কাছে ৫-৪ গোলে হেরেছে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। আর রোমার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে ইন্টার মিলান।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ