এশিয়ান গেমসকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দক্ষিণ কোরিয়ার ইনচনে ১৯ আগষ্ট থেকে শুরু হবে নারীদের এশিয়ান গেমস ক্রিকেট।
দেশের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বেশ লম্বা একটি বিরতি পেয়েছিলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। এশিয়ান গেমসের মধ্য দিয়ে আবারো মাঠে ফিরছেন রুমানা, ফারজানারা।
এ টুর্নামেন্টকে সামনে রেখে ৩ আগষ্ট ২০ সদস্যের স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঈদের ছুটি কাটিয়ে অনুশীলনে যোগ দিয়েছেন দলে ডাক পাওয়া সদস্যরা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: