খেলা

ওয়েস্ট ইন্ডিজ সফরে ভাল খেলার প্রত্যয় রহিমের

মুশফিকুর রহিম
মুশফিকুর রহিম

ওয়েস্ট ইন্ডিজ সফরে ভাল খেলার প্রত্যয় ব্যক্ত করেছেন—জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম। রোববার রাজধানীতে সিরিজের পরিকল্পনা ও লক্ষ্য নিয়ে প্রেসব্রিফিংয়ে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সাকিবের অনুপস্থিতি দলে কোনো প্রভাব ফেলবে না বলেও মনে করেন মুশফিক।

গত ২০০৯ সাল ওয়েস্ট ইন্ডিজে সিরিজ জিতেছিল বাংলাদেশ। সেই সুখস্মৃতিটুকু পুঁজি করে এবারো তার পুনরাবৃত্তি চান টাইগাররা। তাই ওয়েস্ট ইন্ডিজ সফরকে সামনে রেখে গত দেড় মাস ধরে কঠোর অনুশীলন করেছেন মুশফিক বাহিনী।

এ বছর একের পর এক হার হজম করতে হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলকে। হারের এ বৃত্ত থেকে বেরুতে মরিয়া টাইগাররা, তাই তাকিয়ে আছে এ সফরের দিকে।

ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে মুশফিকের কণ্ঠেও শোনা যায় সেই প্রত্যয়।

নিষেধাজ্ঞার কারণে দলে নেই দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে তার অনুপস্থিতি দলে কোনো প্রভাব ফেলবে না বলে মনে করেন মুশফিক।

৩টি ওয়ানডে, ১টি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ খেলতে ১৩ আগস্ট ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে রওনা হবেন টাইগাররা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ