রজার্স কাপের ফাইনালে রজার ফেদেরারকে হারিয়ে শিরোপা জিতেছেন জো উইলফ্রেড সোঙ্গা।
টরোন্টোর ফাইনালে ফ্রেঞ্চ টেনিস তারকা সোঙ্গার কাছে পাত্তাই পাননি ফেদেরার। ৭-৫ ও ৭-৬ গেমে ফেদেরারকে হারান ২৯ বছর বয়সী সোঙ্গা।
এদিকে নারী এককের ফাইনালে ভেনাস উইলিয়ামসকে হারিয়েছেন আগ্নিয়েস্কা রাদওয়ানেস্কা।
সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান ভেনাস উইলিয়ামসকে ৬-৪ ৬-২ গেমে উড়িয়ে দিয়ে ১৪তম ডাব্লিউ টি এ শিরোপা জিতেছেন এ পোলিশ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: