খেলা

বিশ্ব দাবা অলিম্পিয়াড: ফিলিপাইনের সঙ্গে ড্র করল বাংলাদেশ

বিশ্ব দাবা অলিম্পিয়াড
বিশ্ব দাবা অলিম্পিয়াড

নরওয়েতে বিশ্ব দাবা অলিম্পিয়াডের উন্মুক্ত বিভাগে শক্তিশালী ফিলিপাইনের সঙ্গে ড্র করেছে বাংলাদেশের ছেলেরা। আর অন্যদিকে আবারো হেরে গেছে বাংলাদেশের মেয়েরা।

অষ্টম রাউন্ডে, ফিলিপাইনের সঙ্গে ২-২ ব্যবধানে ড্র করে বাংলাদেশের ছেলেরা। বাংলাদেশের পক্ষে ড্র করেন দুই গ্র্যান্ডমাস্টার আবদুল্লাহ আল রাকিব ও নিয়াজ মোর্শেদ। আর জয় পান গ্র্যান্ডমাস্টার এনামুল হক।

তবে, হেরে যান আরেক গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। উন্মুক্ত বিভাগে অষ্টম রাউন্ড শেষে ৩ জয় ও ২ ড্র নিয়ে বাংলাদেশ আছে ৭৪তম অবস্থানে। নবম রাউন্ডে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

এদিকে, মেয়েদের বিভাগে পুয়ের্তো রিকোর কাছে হারে যায় বাংলাদেশ। অষ্টম রাউন্ড শেষে ৩টি জয় নিয়ে বাংলাদেশের মেয়েরা আছে ৯৬তম অবস্থানে। নবম রাউন্ডে তাদের প্রতিপক্ষ হন্ডুরাস।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ