আবারো আইসিসির টেস্ট ব্যাটসম্যান র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা। পাকিস্তানের বিপক্ষে চলতি সিরিজের প্রথম টেস্টে তার অনবদ্য ২২১ রানের ইনিংস শ্রীলঙ্কাকে ম্যাচ জেতাতে সাহায্য করে।
এর ফলস্বরূপ টেস্টের সেরা ব্যাটসম্যানের তকমাটা ফেরত পেলেন সাঙ্গাকারা।
এবি ডি ভিলিয়ার্সকে টপকে নাম্বার ওয়ান পজিশন নিজের দখলে নিয়েছেন শ্রীলঙ্কার এ ব্যাটিং জিনিয়াস। ২০১২ সালের নভেম্বরের পর এবারই প্রথম সেরা টেস্ট ব্যাটসম্যান হলেন সাঙ্গাকারা।
২ নম্বরে এবি ডি ভিলিয়ার্স, ৩ নম্বরে হাশিম আমলা, ৪ নম্বরে ডেভিড ওয়ার্নার ও ৫ নম্বরে জায়গা করে নিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস।
তবে, ওয়ানডেতে সেরা ব্যাটসম্যানের জায়গাটা এখনো ধরে রেখেছেন এবি ডি ভিলিয়ার্স। টেস্ট সেরা অলরাউন্ডারের তালিকায় তিনে এবং ওয়ানডে ও টি-টোয়েন্টি অলরাউন্ডারের তালিকায় ২ নম্বরে রয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান।