আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন জার্মান স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসা। বিশ্বকাপ জয়ের পর দ্বিতীয় জার্মান হিসেবে জাতীয় দল থেকে অবসর নিলেন বিশ্বকাপের সর্বোচ্চ এ গোলদাতা।
গত জুনে কিংবদন্তী জার্ড মুলারের ৪০ বছরের পুরোনো রেকর্ড ভেঙে জার্মানির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ক্লোসা। রোনালদোকে টপকে বিশ্বকাপে সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ড দখলে নেন ৩৬ বছর বয়সি এ স্ট্রাইকার। ১৩৭টি ম্যাচ খেলে ৭১টি গোল করেছেন পোল্যান্ডে জন্ম নেয়া ক্লোসা।
বিশ্বকাপ জয়ের পর ১৩ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন জার্মানির অন্যতম সেরা এ ফরোয়ার্ড। তবে ক্লাব ফুটবলে লাৎসিওর হয়ে আরো কয়েক বছর খেলা চালিয়ে যাবেন ক্লোসা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: