ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে সেভিয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে উয়েফা সুপার কাপের শিরোপা জিতল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।
কার্ডিফ সিটি স্টেডিয়ামে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলতে নামে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন সেভিয়া। রিয়ালের জার্সি গায়ে এই ম্যাচে অভিষেক হয় হামেশ রডরিগেজের।
ম্যাচের ৩০ মিনিটে গ্যালাক্টিকোদের দুই তারকা গ্যারেথ বেল ও ক্রিশ্চিয়ানো রোনালদোর বোঝাপড়া থেকে লিড পায় লস ব্লাঙ্কোরা।
বিরতি থেকে ফিরে আবারও সেভিয়ার জালে বল পাঠান সিআর সেভেন। বাকি সময়ে আর কোন গোল শেধ করতে পারেনি সেভিস্তারা।
রোনালদোর জোড়া গোলে চ্যাম্পিয়ন্স লিগের পর উয়েফা সুপার কাপের শিরোপা ঘরে তোলে কার্লো অ্যানচেলত্তির রিয়াল মাদ্রিদ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: