খেলা

বিশ্ব দাবা অলিম্পিয়াড: এখনো জয়ের ধারায় বাংলাদেশিরা

বিশ্ব দাবা অলিম্পিয়াড
বিশ্ব দাবা অলিম্পিয়াড

নরওয়েতে বিশ্ব দাবা অলিম্পিয়াডের দশম রাউন্ডে উন্মুক্ত ও মেয়েদের বিভাগে জয়ের ধারা ধরে রেখেছে বাংলাদেশের দাবাড়ুরা।

উন্মুক্ত বিভাগে এল সালভাদরকে হারিয়েছে বাংলাদেশ পুরুষ দল আর অন্যদিকে দৃষ্টি প্রতিবন্ধীদের দল- ইন্টারন্যাশনাল ব্রেইল চেস অ্যাসোসিয়েশনকে হারিয়েছে বাংলাদেশের নারী দল।

মঙ্গলবার উন্মুক্ত বিভাগে সাদা নিয়ে জিতেন গ্র্যান্ডমাস্টার আবদুল্লাহ আল রাকিব ও আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ। কালো নিয়ে জিতেন গ্র্যান্ডমাস্টার এনামুল হক।

এদিকে, কালো নিয়ে ড্র করেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। দশ রাউন্ড শেষে পাঁচ জয় ও দুই ড্র নিয়ে তাদের ম্যাচ পয়েন্ট ১২।

এছাড়া, মেয়েদের বিভাগে সাদা নিয়ে জয় পেয়েছেন দুই নারী আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ ও শামীমা আকতার লিজা। আর কালো নিয়ে জিতেছেন নারী ফিদে মাস্টার শারমিন শিরিন সুলতানা।

তবে কালো নিয়ে হেরে যান নজরানা খান। দশ রাউন্ড শেষে পাঁচ জয়ে বাংলাদেশের মেয়েদের ম্যাচ পয়েন্ট ১০।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ