আর্ন্তজাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন ফ্রেঞ্চ উইঙ্গার ফ্রাঙ্ক রিবেরি। ক্লাবের হয়ে আরও কিছুদিন খেলা চালিয়ে যেতে চান বলেই এমন সিদ্ধান্ত ৩১ বছর বয়সী এ ফরোয়ার্ডের।
ব্রাজিল বিশ্বকাপে ফ্রান্সের অন্যতম ভরসা ছিলেন বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ড রিবেরি। বিশেষ করে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ৫ গোল করে দলকে চূড়ান্ত পর্বে নিয়ে যেতে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা।
তবে ইনজুরির কারণে বিশ্বকাপ শুরুর মাত্র কিছুদিন আগেই ছিটকে যান লা ব্লুজ স্কোয়াড থেকে। জাতীয় দল থেকে অবসর নেয়ায় ক্লাব বায়ার্নকে আরও বেশীদিন সার্ভিস দিতে পারবেন সাবেক চেলসি ফরোয়ার্ড।
ফ্রান্সের হয়ে ৮১ ম্যাচে ১৬ বার বল জালে জড়িয়েছেন তিনি। এছাড়াও তিনবার ফ্রেঞ্চ ফুটবলার অব দা ইয়ার নির্বাচিত হয়েছেন রিবেরি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: