খেলা

গাজার জন্য মেসির ভালবাসা

গাজার জন্য মন কাঁদে মেসির
গাজার জন্য মন কাঁদে মেসির

কদিন আগেই নিজের ফেসবুক পেজে লিওনেল মেসি লিখেছিলেন, ‘ইসরায়েল আর ফিলিস্তিনের সংঘর্ষের যেসব ছবি আসছে, সেগুলো দেখে আমার মন ব্যথায় ভার হয়ে আছে। যেখানে এরই মধ্যে কত শত তরুণ প্রাণ হারিয়ে গেছে। অসংখ্য শিশু হয়েছে রক্তাক্ত।

ইংরেজি ও আরবিতে দেয়া এ পোস্টের সঙ্গে ফিলিস্তিনের এক আহত শিশুর ছবিও পোস্ট করেছিলেন মেসি। ইউনিসেফের শুভেচ্ছাদূত মেসি আহ্বান জানিয়েছিলেন, যুদ্ধ থামিয়ে যেন ফিরে আসে শান্তি।

শুধু ফেসবুকে পোস্ট দিয়ে নয় এবার মেসি আক্ষরিক অর্থেই নেমে পড়ছেন মাঠে। পোপ ফ্রান্সিসের আহ্বানে ১ সেপ্টেম্বর রোমে একটি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। এ ম্যাচে খেলবেন মেসি। ম্যাচটির নাম দেয়া হয়েছে ‘পার্টিয়া পার লা পেস’ (শান্তির জন্য ম্যাচ)।

ম্যাচটি আয়োজনের মূল উদ্যোক্তা অবশ্য ভ্যাটিকান সিটি নয়। আরেক আর্জেন্টাইন কিংবদন্তি হাভিয়ের জানেত্তি। ইন্টার মিলানের এ মহাতারকাকে আদর করে ভক্তরা ডাকেন ‘পাপি’। সেই পাপি ফাউন্ডেশন ম্যাচটির উদ্যোক্তা। যে ম্যাচে মেসি ছাড়াও খেলার কথা ডিয়েগো ম্যারাডোনার। পোপ এরইমধ্যে এই দুজনকে ফোন করেছেন বলে জানা গেছে।

এ ম্যাচে খেলবেন ইতালির রবার্তো ব্যাজ্জো, যিনি বৌদ্ধ ধর্মের অনুসারী। খেলবেন ইসলাম ধর্মের অনুসারি জিনেদিন জিদান। থাকছেন ইসরায়েলের তারকা ফুটবলার ইয়োসি বেনাইয়ুন। মুসলিম, ইহুদি, বৌদ্ধ, খ্রিষ্টান—সব ধর্মের, সব বর্ণের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড় করিয়ে দেবে এ ম্যাচ।

উদ্যোক্তাদের একজন জানিয়েছেন, তাদের লক্ষ্য ভিন্ন ভিন্ন ধর্মের মানুষদের মাঠে পাশাপাশি দাঁড় করিয়ে এ বার্তা ছড়িয়ে দেয়া, মাঠে যদি এটা সম্ভব হয়, মাঠের বাইরে কেন নয়। উদ্যোক্তারা বলেছেন, এই ম্যাচ থেকে টাকা কামানোর কোনো উদ্দেশ্য তাদের নেই। বরং ম্যাচটি চাইলে দেখতে পারবে যে কেউই।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ