সাবেক ইয়ুভেন্টাস কোচ অ্যান্তনিও কন্তেকে ইতালির জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। চুক্তি অনুসারে ২০১৬ সাল পর্যন্ত আজ্জুরিদের দায়িত্বে থাকবেন তিনি।
ব্রাজিল বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর ইতালির কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেন সিজার প্রাণদেল্লি। এরপর থেকেই নতুন কোচ হিসেবে শোনা যাচ্ছিল ইয়ুভেন্টাস কোচ অ্যান্তনিও কন্তের নাম।
গত মাসে ক্লাবের দায়িত্ব থেকে পদত্যাগ করেন কন্তে। তার অধীনে গত তিন মৌসুম ধরে টানা ইতালিয়ান লিগ শিরোপা জিতেছে ওল্ড লেডিরা।
এর আগে ইতালিয়ান ক্লাব বারি, সিয়েনা ও আতালান্তার কোচের দায়িত্বে ছিলেন কন্তে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: