খেলা

ওয়েস্ট ইন্ডিজে ব্যাট- প্যাড ছাড়াই মুশফিক বাহিনী

বাংলাদেশ জাতীয় ক্রিকেট
বাংলাদেশ জাতীয় ক্রিকেট

ফ্লাইট জটিলতার কারণে ব্যাট-প্যাড ছাড়াই ওয়েস্ট ইন্ডিজে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

শনিবার খোলোয়াড়দের ব্যাট-প্যাড পৌঁছানোর কথা। ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে বুধবার রাতে ঢাকা থেকে দুবাই পৌঁছায় বাংলাদেশ ক্রিকেট দল।

কিন্তু ফ্লাইট বিলম্বের কারণে দুবাই থেকে ইংল্যান্ডের গ্যাট উইক বিমানবন্দরে পৌঁছতে দেরি হয় তাদের। সেখানে বাংলাদেশ দলের জন্য অপেক্ষামান ভার্জিন এয়ার লাইন্সের বিমানটি সব ব্যাগেজ ছাড়াই খেলোয়াড়দের নিয়ে ওয়েস্ট ইন্ডিজ রওনা দেয়।

আগামীকাল (রোববার) গ্রেনাডার সেন্ট অ্যান্ড্রু প্রগ্রেসর পার্কে একটি ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।

আগামী ২০ আগস্ট প্রথম ওয়ানডে দিয়ে সিরিজ শুরু করবে বাংলাদেশ। সফরে ৩টি ওয়ানডে, ১টি টি-টোয়েন্টি ও ২টি টেস্ট খেলবে হাথুরুসিংহের শিষ্যরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ