প্রাক মৌসুম প্রীতি ম্যাচে এবার ইতালিয়ান ক্লাব ফিওরেন্তিনার কাছে হারলো স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। পোল্যান্ডের ওয়ারশ'তে হওয়া এ ম্যাচে ফিওরেন্তিনার কাছে ২-১ গোলে হেরে গেছে লস ব্লাঙ্কোসরা।
শুরুতেই অ্যাঞ্জেল ডি মারিয়ার ক্রস থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে লিড নেয় সম্প্রতি স্প্যানিশ সুপার কাপ জেতা রিয়াল মাদ্রিদ। তবে সেই লিড ধরে রাখতে পারেনি তারা। ২৬ মিনিটেই ফিওরেন্তিনাকে সমতায় ফেরান মারিও গোমেজ।
বিরতির পর মার্কোস আলোন্সো আরো একটি গোল করলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ইতালিয়ান ক্লাব। আরো এগিয়ে যেতে পারতো ফিওরেন্তিনা। তবে রিয়ালের নতুন রিক্রুট কেইলর নাভাসের অসাধারণ দক্ষতায় তা আর হয়ে ওঠেনি।
অনেক চেষ্টা করেও খেলায় ফিরতে পারেনি লস ব্লাঙ্কোসরা। শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদেরকে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: