খেলা

প্রস্তুতি ম্যাচে গ্রানাডাকে হারাল বাংলাদেশ

 প্রস্তুতি ম্যাচে গ্রানাডাকে হারাল বাংলাদেশ
প্রস্তুতি ম্যাচে গ্রানাডাকে হারাল বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজে একদিনের প্রস্তুতি ম্যাচে গ্রানাডা একাদশকে ৯৫ রানে হারিয়েছে বাংলাদেশ।

টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে, ৩২২ রান সংগ্রহ করে বাংলাদেশ।

ওপেনার তামিম ইকবাল ৯১ এবং মাহমুদুল্লাহ করেন ৭৮ রান। এছাড়াও ৪৪ রান করেন অধিনায়ক মুশফিকুর রহিম। ৩২৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ওভার শেষে ২২৭ রান সংগ্রহ করে গ্রানাডা একাদশ।

গ্রানাডার পক্ষে সর্বোচ্চ ৬২ রান করেন জর্জ। ৪৪ রানে ৩ উইকেট তুলে নেন মাশরাফি বিন মুর্তজা। এছাড়াও দুটি করে উইকেট পেয়েছেন আল-আমিন হোসেন ও আব্দুর রাজ্জাক।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ