খেলা

বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ

ওয়েস্ট ইন্ডিজ
ওয়েস্ট ইন্ডিজ

গ্রানাডায় তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এনামুলের সেঞ্চুরিতে ভর করে স্বাগতিকদের ২১৮ রানের টার্গেট দেয় বাংলাদেশ। তবে পোলার্ড ও রামদিনের দায়িত্বশীল ব্যাটিংয়ে ১০ ওভার ২ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌছে যায় ক্যারিবিয়রা।

ব্যাট করতে নেমে দেখেশুনে খেলতে থাকেন দুই ওপেনার তামিম ও এনামুল। দলীয় ৪১ রানে সাজঘরে ফেরেন তামিম। এরপর ইমরুল কায়েস, শামসুর রহমান ও মুশফিকুর রহিম ফিরে গেলেও, দৃঢ়তার সঙ্গে খেলে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন এনামুল। নির্ধারিত ওভার শেষে নয় উইকেট ২১৭ রান করে বাংলাদেশ।

জবাবে ব্যাট করতে নেমে টাইগারদের বোলিং তোপে দলীয় ৩৪ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পরে স্বাগতিকরা। এরপর রামদিন ও পোলার্ডের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৩উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌছে যায় ওয়েস্ট ইন্ডিজ।

রামদিন ৭৪ এবং পোলার্ড করেন ৮৯ রান।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ