খেলা

বাংলাদেশকে ১৭৭ রানে হারলো ওয়েস্ট ইন্ডিজ

ওয়েস্ট ইন্ডিজ
ওয়েস্ট ইন্ডিজ

গ্রেনাডায় তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ১৭৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে এক ম্যাচ বাকী থাকতেই সিরিজ নিশ্চিত করলো ওয়েস্ট ইন্ডিজ। স্বাগতিকদের ২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ৭০ রানেই শেষ হয়ে যায় মুশফিকদের ইনিংস। টানা দুই ম্যাচ হেরে হোয়াইটওয়াশের আশংকা এখন বাংলাদেশের সামনে।

গ্রেনাডায় ম্যাচের শুরুতেই কির্ক এডওয়ার্ডসকে শূন্য রানেই ফিরিয়ে দেন আল আমিন। তবে ক্রিস গেইল এবং ড্যারেন ব্রাভোর অর্ধশতকে, বড় সংগ্রহের দিকে এগোতে থাকে ক্যারিবিয়রা।

শেষ পর্যন্ত সিমন্সের ৪০, রামদিনের ৩৪ এবং পোলার্ডের ২৬ রানে ভর করে, নির্ধারিত ৫০ ওভারে, ৭ উইকেটে ২৪৭ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। ৩৯ রানের বিনিময়ে, ৩ উইকেট তুলে নেন মাশরাফি।

জবাবে ব্যাটিং বিপর্যয়ে দলীয় ৭০ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। ওপেনার তামিম ছাড়া দুই অংকের ঘরে পৌঁছাতে পারেননি কেউ। এটি গ্রেনাডার এ মাঠের সবচেয়ে কম রানের নতুন রেকর্ড।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ