লিওনেল মেসির জোড়া গোলে নিজেদের প্রথম ম্যাচে জয় পেলো স্প্যানিশ সুপার পাওয়ার বার্সেলোনা। এলচেকে ৩-০ গোলে হারিয়ে মৌসুমে প্রথম জয় তুলে নিয়েছে কাতালান ক্লাবটি।
ব্লগরানারা একের পর এক আক্রমণ করলেও গোলের দেখা পায় ম্যাচে ৪২ মিনিটে। কাতালান ক্লাবটির হয়ে প্রথম গোলটি করেন ক্ষুদে জাদুকর লিওনেল মেসি। এর কিছুক্ষণ পরই এলচের গ্যারি রড্রিগেজকে ফাউল করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন হ্যাভিয়ের মাশ্চেরানো।
তবে ৪৬ মিনিটে গোল করে লিড দ্বিগুন করেন বার্সার বি টিম থেকে সিনিয়র টিমে নাম লেখানো মুনীর হাদ্দাদি। ৬৪ মিনিটে আবারো মেসি ম্যাজিক।
এল এম টেন এর ক্যারিশমায় ফাটল ধরে এলচের ডিফেন্সে। সেই সঙ্গে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি তুলে নেন এ সুপারস্টার।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: